সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে আগুন লেগেছে। এতে অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের ৯ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার মো. ফজলে রাব্বী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমাদের দুটি গাড়ি এবং কুমিরার ইউনিটও ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েকটি টিম কাজ করছে।

Share this news as a Photo Card