সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৫, নিখোঁজ ৪

সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন এবং ৫ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১ জুলাই) দুপুর ২ টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)। এরা সকলে জাহাজের শ্রমিক।

গুরুতর দগ্ধ ২ জনকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে এবং ৩ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,

সাগর নন্দিনী-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপুতে তেল খালাস করার জন্য পেট্রোল ও ডিজেল ভরতে আসে।

জাহাজটি নোঙর করা অবস্থায় নদীর অপর পাড়ে দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়।

পরে পুরো জাহাজে আগুন লাগে।ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ৫ টি টিম এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিদুল ইসলাম বলেন,

‘আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তাদের ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।

এনএএন টিভি

Share this news as a Photo Card