চট্টগ্রামে নিজ ঘরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামে পটিয়ায় জেরিন আকতার (২২) নামে এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকেই নিহত গৃহবধূর প্রবাসী স্বামী দিদারুল আলমসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার ছনহরা ইউনিয়নের আলামদার পাড়ার মটপাড়া গ্রামের আমির আলামদারের বড় মেয়ে জেরিন আকতারের বিয়ে হয়

একই উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার মৃত সালামত আলী খানের দুবাই প্রবাসী ছেলে দিদারুল আলমের সঙ্গে ২০২০ সালের মার্চে করোনাকালীন সময়ে।

রবিবার বাড়ির ছোট ছোট ছেলে-মেয়েরা সন্ধ্যায় ঘরের জানালা দিয়ে দেখতে পান গৃহবধূ জেরিন আকতারের ঝুলন্ত লাশ দেখতে পান।

এসময় তারা চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন এসে দ্রুত রশিতে ঝুলানো অবস্থায় গৃহবধূকে নিচে নামান।

এদিকে রাত ১০টার দিকে পটিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসি প্রিটন সরকার, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম,

উপপরিদর্শক বিভাস কুমার সাহাসহ পুলিশের একটি টিম।

এসময় তারা লাশটির ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

আরও পড়ুন: নোমান-রাকিব হত্যা মামলার আরও ৪ আসামি গ্রেফতার

তবে নিহত গৃহবধূর মা জেসমিন আকতার অভিযোগ করে  বলেন,

আত্মহত্যা নয় আমার মেয়ে জেরিন আকতারকে তার স্বামীসহ পরিবারের লোকজন মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে।

আমার মেয়েকে আগ থেকেই মানসিকভাবে নানা নির্যাতন করতেন তার শ্বশুরবাড়ির লোকজন। আমি আমার মেয়েকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতাম।

পরিবার সূত্রে জানা যায়, যেহেতু করোনাকালীন বিধিনিষেধের সময় তাদের বিয়ে হয়েছিল তখন কোনো সামাজিকভাবে অনুষ্ঠান করা হয়নি।

কথা ছিল পরবর্তী সময়ের যেকোনো দিন বেয়াই ভাতা স্বরূপ বরপক্ষের লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়ানো হবে।

এ নিয়ে তাদের মেয়েকে বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজন জ্বালাতন করতেন।

৬ এপ্রিল স্বামী দিদারুল আলম দুবাই থেকে দেশে আসলে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়।

১৭ মে দিদারুল আবারো বিদেশে ফিরে যাওয়ার কথা। তাই তার আগেই সেই দাওয়াত খাওয়াতে চাপ সৃষ্টি করে গৃহবধূর পরিবারকে।

তারা তাদের কথা মতো আগামী ১৪ মে তাদের বাড়িতে দাওয়াত খাওয়ার দিনক্ষণ ঠিক করেন। কিন্তু তার আগেই তাদের মেয়েকে মেরে ফেলার অভিযোগ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card