বান্দরবানের থানচি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, বিজিবি, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে থানচি বাজারের সেগুন ঝিরিরপাড়ে একটি গেস্টহাউস থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার পেয়ার মোহাম্মদ জানান, কেউ হতাহত না হলেও ব্যবসায়ীদের ভাষ্যমতে এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
এর আগে গত বুধবার ২২ মার্চ ভোরে এক অগ্নিকান্ডে থানচি উপজেলার বলিপাড়া বাজারে অর্ধশতাধিক দোকান-ঘর পুড়ে গেছে।
আরও পড়ুন :
- আজ রাত সাড়ে ১০টায় প্রতীকী ‘ব্ল্যাক আউট’
- শামীম ওসমানের সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া
- বিটিসিএল ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জগুলোর বেহাল দশা
- ফতুল্লায় অপহরনের ১৮ ঘন্টা পর উদ্ধার, আটক ১
- নারায়ণগঞ্জে চলছে ইফতারের প্রতিযোগীতা মূলক আয়োজন
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রেফতার, পুতিন জেলে!
- মাহে রমজানে যানজট কমাতে ডিএমপির ১৫ নির্দেশনা
- শাকিব খানের অস্ট্রেলিয়া-কাণ্ড প্রসঙ্গে মুখ খুললেন সেই নারী
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ
- শিক্ষার্থীদের দৃষ্টি হারাতে বসছেন রাবির তিন শিক্ষার্থী
