খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিএনপির নেতাকর্মী

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে ও তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৬ অক্টোবর) সকালে ২ নং ওয়ার্ডের গাজী বাড়ী, মাঝি বাড়ী, কবিরাজ বাড়ী, খান বাড়ী, মিজি বাড়ী, ছৈয়াল বাড়ী, ঢালী বাড়ী, পাটওয়ারী বাড়ী ও মৈশাল বাড়ীসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে জনগণের মাঝে তারেক রহমানের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রতিশ্রুতিমূলক ৩১ দফা বার্তা পৌঁছে দেন নেতাকর্মীরা।

চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে প্রদত্ত লিফলেট তারা সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালান।

এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন (মিন্টু) মাঝি, সাবেক সভাপতি মোঃ ইউসুফ গাজী, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাকির পাটওয়ারী, দপ্তর সম্পাদক মাসুদ কবিরাজ,সহ যুব বিষয়ক সম্পাদক বিল্লাল ডালী, ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি কাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ঈসমাইল ঢালী, ওয়ার্ড যুবদলের সভাপতি মনির কবিরাজ, চান্দ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ঈমাম হোসেন ঢালী,ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাগর ঢালী, সাধারণ সম্পাদক রোহান কবিরাজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মোঃ কামরুল ইসলাম

Share this news as a Photo Card