২ ও ৩ নভেম্বর (রবিবার ও সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত তালুকদার, মীর, বেপারী, রাঢ়ী, খান, গাজী, বেগ, দাস, শেখ, ছৈয়াল, হাওলাদার, মোল্লা, মাতাব্বর, সরকারসহ বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে ভোটারদের মাঝে তারেক রহমানের ৩১ দফা বার্তা ও ধানের শীষের প্রচার চালানো হয়।
গণসংযোগে অংশগ্রহণ করেন হানারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজী,যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী, সৈয়দ হাওলাদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি কালু বেপারী,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু বেপারী, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাহবুবসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।তারা চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ভোট চান এবং জনগণকে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে যুবদল আহ্বায়ক বিল্লাল হোসেন গাজী বলেন, “তারেক রহমানের ৩১ দফায় জনগণের প্রত্যাশা, অধিকার ও উন্নয়নের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। আমরা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি এবং ধানের শীষের বিজয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
মোঃ কামরুল ইসলাম/এনএএন টিভি

One Reply to “হানারচরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ।”
Comments are closed.