শুক্রবার বিকেলে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক।
পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক জানান, জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ স্বীকার করেন, ১৩ অক্টোবর দুপুরে তিনি ভাগিনা ফয়সাল (১০)-কে সঙ্গে নিয়ে শ্রমিকদের খাবার পৌঁছাতে যান। একই সময় ভিকটিম সুব্রত চন্দ্র দাস (৪৭) স্ত্রীকে আনতে ভূইয়ার হাটে যাচ্ছিলেন। এসময় একটি সিএনজিকে ওভারটেক করার সময় হঠাৎ ব্রেক করলে সুব্রত মোটরসাইকেলসহ পড়ে যান। ওই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা নূর মোহাম্মদের মোটরসাইকেলটি সুব্রতের গলায় আঘাত করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোজাহিদুল ইসলাম সোহেল/এনএএন টিভি

One Reply to “সুবর্ণচরে সুব্রত চন্দ্র দাস হত্যা মামলায় মূল আসামির স্বীকারোক্তি”
Comments are closed.