সুবর্ণচরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার চরজুবিলী ইউনিয়নের এ্যাডভোকেট এবিএম জাকারিয়ার খামারবাড়ি হলরুমে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, জেলা যুবদলের নির্দেশনা উপেক্ষা করে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে যুবদলের নামে বিভ্রান্তিকর ও গ্রুপিংমূলক কার্যক্রম পরিচালনা করছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা সংগঠনের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের আকাশ, এডভোকেট আবদুল্লাহ  ও  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।