নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ অনলাইন জুয়ারী গ্রেপ্তার

পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশে, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ২৬ অক্টোবর ২০২৫ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার যাদুরহাট বাজারস্থ “মুকুল টেলিকম এন্ড স্টুডিও” দোকানে অভিযান পরিচালনা করে।
অভিযানে অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। তারা হলেন—
১️⃣ মোঃ মুকুল হোসেন (৩০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং–নতিব চাপড়া
২️⃣ মোঃ যশোর আলী (৩৬), পিতা–মোঃ নুরুল ইসলাম, সাং–পূর্ব নতিব চাপড়া
৩️⃣ মোঃ মোস্তাফিজার রহমান (২০), পিতা–মোঃ রোস্তম আলী, সাং–নতিব চাপড়া
৪️⃣ মোঃ মহুবুল ইসলাম (৩২), পিতা–মৃত আলী হোসেন, সাং–পূর্ব নতিব চাপড়া
(সকলেই সদর উপজেলার নতিব চাপড়া এলাকার বাসিন্দা)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অনলাইন জুয়া খেলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন, এবং তাদের মোবাইল পর্যালোচনায় অনলাইন জুয়া অ্যাপসের প্রমাণ পাওয়া গেছে।
গৃহীত ব্যবস্থা:
ঘটনার পর নীলফামারী সদর থানায় মামলা নং-৩৩, তারিখ: ২৭/১০/২০২৫, জিআর নং-৩২৮, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২৪(২)/২৭(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
ওমর ফারুক/এনএএন টিভি