রাঙামাটিতে ভারী বর্ষনে পাহাড় ধসের আশংকা

টানা দুই দিনের ভারী বর্ষণের কারণে রাঙামাটিতে পাহাড়ধসের আশংকা দেখা দিয়েছে।

ফলে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার জন্য নির্দেশনা জারি করেছে রাঙামাটির জেলা প্রশাসন।

শুক্রবার (৪ আগস্ট) সকালে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

এসময় তিনি ঝুঁকিতে বসবাসরত লোকজনকে সচেতন করে নিরাপদ স্থনে সরে যাওয়ার আহ্বান জানান।

রাঙামাটি শহরের শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির, ভেদভেদি মুসলিম পাড়ায়

ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনদের মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানান।

পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে

রাঙামাটি শহরের ৯ ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক মো মোশারফ হোসেন খান জানান, টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে।

লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আমরা সবাইকে মাইকিং করে সর্তক করছি।

প্রসঙ্গত, ২০১৭ সালে ভারী বর্ষনে পাহাড় ধসে রাঙামাটিতে ১২০ জন মারা যায়।

আরও পড়ুন :

এনএএন টিভি