শনিবার দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক।
ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত বন্ধ থাকবে দেশের ব্যস্ততম এই মহাসড়ক।
জানা গেছে,
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সাইল মিলস এলাকায় পদচারী–সেতুর বিম স্থাপনের জন্য এই মহাসড়ক বন্ধ রাখা হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী।
তিনি বলেন,
নির্মাণাধীন পদচারী–সেতুর বিম বসানোর সময় যেকোনও ধরনের দুর্ঘটনার এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে।
এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট দফতরগুলোতে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
রোকন উদ্দিন খালেদ আরও বলেন, গত শনিবার এই বিমটি বসানোর কথা ছিল।
কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। ফলে তখন বিমটি স্থাপন করা হয়নি।
আরও পড়ুন :
- পাঁচটি অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- ইতালিতে ভয়াবহ বন্যায় ১৩ জনের মৃত্যু
- টাইটানিক জাহাজ ধ্বংসাবশেষের প্রথম পূর্ণাঙ্গ ছবি
- বাবরি মসজিদ রক্ষা আন্দোলনের অন্যতম নেতার মৃত্যুবরণ
- মেহেরপুরে খামারগুলোতে চলছে পশুর বাড়তি যত্ন
- রিকশাচালক সেন্টুর সাহায্যে এগিয়ে এলেন ফারাজ
- ভালো নেই সেই অক্সিজেন পাইপ লাগানো রিকশাচালক
- ইংল্যান্ডের কাউন্টিতে খেলবেন বাংলাদেশের আরাফাত
- ৪৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত কাজাখস্তানে অ্যাডফিয়াপ’র
- জমি বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
- বোন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইকে হত্যা!
- এফডিসিতে চিত্রনায়ক ফারুকের দ্বিতীয় জানাজা সম্পন্ন

Comments are closed.