ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়েতে প্রথম টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল সাড়ে ৩টার দিকে টোল দিয়ে তিনি এক্সপ্রেসওয়েতে ওঠেন।
এর আগে রবিবার (২ সেপ্টেম্বর) তিনি এক্সপ্রেসেওয়ের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী কাওলা প্রান্তের টোল প্লাজায় গাড়ি প্রতি ৮০ টাকা হারে টোল দিয়ে ফলক উন্মোচন মঞ্চে ওঠেন।
এরপর বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধন করেন তিনি।
এসময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতুসচিব মো. মনজুর হোসেন
এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন দিক নিয়ে ব্রিফ করেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এরপর ছোট বোন শেখ রেহানাসহ গাড়িবহর নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়ে আগারগাঁওয়ের সমাবেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন :
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন
- কাল বসছে সংসদের ২৪তম অধিবেশন, চলাচলে যেসব নিষেধাজ্ঞা মানতে হবে
- ফরিদগঞ্জে মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা
- আবারও অবৈধ দখলদারদের কবলে নারায়ণগঞ্জ রেলওয়ের ভূমি
- সাইপাড়া গ্রামে বিয়ের চার দিন পর স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ
- নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- বরগুনায় খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় ৪ কিশোরসহ আটক ৫
- সিলেটে ১৪০ বস্তা চিনি জব্দ; কারবারিদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ
- ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড
- খোলা আকাশের নিচে প্রতিবন্ধী ছেলে নাতী ও স্বামীকে নিয়ে বৃদ্ধ আছিয়ার বসবাস

Comments are closed.