জ্বালানী তেল বিক্রির কমিশন বাড়ানোসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রবিবার (৩ সেপ্টেম্বর) থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখবে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।
শনিবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন।
তিনি বলেন, ‘রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে।’
এ বিষয়ে শনিবার (২ সেপ্টেম্বর) সমিতির সভাপতি মো. নাজমুল হক বলেন,
‘আমাদের সঙ্গে গত ২৯ আগস্ট প্রতিমন্ত্রীর মিটিং হয়েছে। মিটিংয়ে দাবি বাস্তবায়নে এক মাস সময় চাওয়া হয়েছে।
তবে এর আগে বহুবার এমন সময় চাওয়া হয়েছিল। তাই আমরা এবার আর মানছি না।’
তিনি বলেন, ‘ঘোষণা অনুযায়ী রবিবার থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হবে।
আমাদের দাবিসমূহ বাস্তবায়ন করে গেজেট আকারে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’
এর আগে এক সংবাদ সম্মেলনে ৩ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছিল সমিতি।
এরপর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে মালিক সমিতি মিটিং হলেও সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। ফলে ঘোষণা বাস্তবায়নের পথেই হাঁটছে মালিক সমিতি।
মালিক সমিতির তিন দফা দাবি হলো-
১. জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭.৫০ শতাংশ নির্ধারণ করা।
২. পেট্রোল পাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করা।
৩. (ক) ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়, এ বিষয়ে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।
(খ) ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।
আরও পড়ুন :
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন
- বৃষ্টি উপেক্ষা করে আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল
- দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
- নাটোরে স্ত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
- অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি
- আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি : ডিবি প্রধান
- দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
- অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি
- কাশীপুরে ভাবিকে সন্তান সহ ঘর থেকে বের করলো তিন দেবর
- টসে জিতে ব্যাটিংয়ে ভারত

Comments are closed.