নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে অদ্য ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ ইং মঙ্গলবার নির্বাচন বোর্ডের সভায় বোর্ডের চেয়ারম্যান জনাব প্রবীর কুমার সাহা বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৯ জন প্রার্থী ব্যতীত অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড সভায়, নির্বাচন বোর্ডের সকল সদস্যদের সম্মতিতে উক্ত ১৯ জন চূড়ান্ত প্রার্থীদের নির্বাচিত ঘোষনা করা হয়।
গত ০৬/০২/২০২৫ তারিখে বৈধ ১৯ জন প্রার্থীর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হয়েছিল। তফসিল অনুযায়ী ২২/০২/২০২৫ নির্বাচন এর তারিখ ছিল। চূড়ান্ত প্রার্থীদের সাথে নির্বাচন বোর্ডের আলোচনার মাধ্যমে উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় অদ্য ১৮/০২/২০২৫ইং তারিখ রোজ মঙ্গলবার নির্বাচিত প্রার্থী তালিকা ঘোষনা করা হল।
নির্বাচিত প্রার্থী তালিকা- জেনারেল গ্রুপ ঃ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মোঃ সোহাগ, মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), মোঃ মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহ্মেদুর রহমান তনু, মোঃ হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন। এসোসিয়েট গ্রুপ ঃ মোঃ মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রুপ ঃ শ্রী বিকাশ চন্দ্র সাহা।
নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান মহোদয় বলেন, বাণিজ্যমন্ত্রণালয় কর্তৃক, বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরিচালক পদে নির্বাচনের ৪৮ ঘন্টার মধ্যে পরিচালনা পরিষদ এর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি উক্ত পরিচালনা পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নবনির্বাচিত পরিচালকগণের সাথে আলোচনা করে আগামী ১৯/০২/২০২৫ ইং তারিখ রোজ বুধবার দুপুর ১২.০০ টা থেকে দুপুর ২.৩০ সময়ের মধ্যে অফিস বেয়ারার (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।
