নারায়ণগঞ্জে জামায়াতের প্রথম জনসভা কাল

শুক্রবার নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে বিশাল জনসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

জনসমাবেশকে সফল করার লক্ষ্যে সোনারগাঁও জামায়াতে ইসলামী উদ্দোগে মোগড়াপারা চৌরাস্তায় জামায়াতে ইসলামীর অফিসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । জনসভা বাস্তবায়নের লক্ষ্যে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সভাপতি সাধারন সম্পাদক ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আমীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম শূরা সদস্য, এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন— নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মো: হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মো: আশরাফুল ইসলাম ভূইয়া,সোনারগাঁও উপজেলা সেক্রেটারী আসাদুল ইসলাম ।

এসময় প্রধান অতিথি কেন্দ্রীয় শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলা সংগঠনের উদ্যোগে ৭ই ফেব্রুয়ারী সকাল ৯ ঘটিকায় ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে ঐতিহাসিক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও গণমানুষের নেতা ডা. শফিকুর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উক্ত জনসভাকে সার্থক, সুন্দর ও সাফল্য মন্ডিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব। সোনারগাঁও থেকে বিপুল পরিমাণ জনশক্তি নিয়ে জনসভায় যোগ দান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এসময় তিনি আবেগঘন বক্তৃতা দিয়ে নেতা কর্মীদের উৎসাহ, অনুপ্রেরণা প্রদান করেন।

জেলা সেক্রেটারী মো: হাফিজুর রহমান বলেন- নারায়ণগঞ্জ মহানগর ও জেলার থানা আমীর ও কর্মপরিষদ সদস্যদের এক বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন নারায়ণগঞ্জের ৫ টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী চুড়ান্ত করেছে।শুক্রবারের সমাবেশের প্রধান অতিথি আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান ৫টি আসনের প্রার্থীদের ঘোষনা করে পরিচয় করিয়ে দিবেন। ৫টি আসনের সম্ভাব্য প্রার্থীরা হলো-

নারায়ণগঞ্জ-১ ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। নারায়ণগঞ্জ-২ অধ্যাপক ইলিয়াস মোল্লা।
নারায়ণগঞ্জ-৩ কেন্দ্রীয় শুরা সদস্য, এডুকেশন সোসাইটির পরিচালক, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারী প্রিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভুইঁয়া।নারায়ণগঞ্জ -৪,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ-৫, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মহানগর ও জেলার দীর্ঘদিনের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ।