নারায়ণগঞ্জে ওষুধ কারখানায় আগুন

নারায়ণগঞ্জে ওরিয়ন ইনফেনশন লিমিটেড নামের একটি ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে আরও দুইটি ইউনিট রওনা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, আজ সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা ৪৫মিনিটে  নারায়ণগঞ্জে  আগুন লাগায় খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে দুইটি ইউনিট কাজ করছে।

আগুন লাগার কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে আজ সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আরও পড়ুন:

 

এনএএন টিভি

Share this news as a Photo Card