নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ প্লাস্টিক তৈরির কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ অনুমোদনহীন প্লাস্টিক পণ্য ধ্বংস করা হয়েছে।
রোববার (৭ মে) দুপুরে র্যাব-১১ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর ও মুক্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে আদর্শনগর এলাকায় অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদন করে বাজারজাতকরণের অভিযোগে
‘খান এন্ড ব্রাদার্স’ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৫০ হাজার লিটার অনুমোদনহীন ব্যাটারীর পানি,
৫ হাজার লিটার এসিড, ২৫ হাজার পিস প্লাস্টিকের বোতল, সাড়ে ১১ হাজার পিস প্লাস্টিকের জার, ১০ হাজার মিটার লেভেল জব্দপূর্বক ধ্বংস করা হয়।
অপরদিকে, মুক্তিনগর এলাকায় ‘আমিন এন্টারপ্রাইজ’ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
এবং ৩৫ হাজার পিস প্লাস্টিক বোতল, ৫০ হাজার পিস প্লাস্টিক বোতল ক্যাপ, ৫ হাজার কেজি প্লাস্টিক তৈরির কাচাঁমাল, ৯০ পিস প্লাস্টিকের ড্রাম জব্দপূর্বক ধ্বংস করা হয়।
সোমবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
র্যাব জানায়, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারজাত করে আসছিল।
অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ১০১, ১০২/২০২৩, ধারা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর-৪৩ রুজু হয়েছে
এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পলিচালক মো. সেলিমুজ্জামানের মাধ্যমে জরিমানাকৃত টাকা আদায় করা হয়।
আরও পড়ুন :
- স্ত্রীকে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালালেন স্বামী
- নারায়ণগঞ্জে যোগ হচ্ছে আরেকটি ফায়ার স্টেশন ‘অগ্নিশীতলক্ষ্যা’
- রানা প্লাজা মালিককে হাইকোর্টের দেওয়া জামিন আপিলে স্থগিত
- রিকশাচালককে নারী আইনজীবীর মারধর; ভিডিও ভাইরাল
- জামিন চেয়ে হাইকোর্টে ফের আবেদন মিন্নির
- রাশিয়ার উরাল তেলের প্রতি চীন ও ভারত এর আগ্রহ বেশি
- নয়ামাটি হোসিয়ারী পল্লী সরানোর পরিকল্পনা!
- কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
