ফতুল্লায় ১৩ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ

ফতুল্লায় ১৩ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময়ে আসামিরা অনুপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন- আলি, ইলয়াস, ফারুক ও আমির।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৫ সালের ৮ জুলাই রাতে ফতুল্লায় পিটালীপুল রহমান ডাইংয়ের পাশে ধর্ষণের ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় মামলা হলে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card