নরসিংদীর রায়পুরায় ফেরদৌসী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নরসিংদীর রায়পুরায় ফেরদৌসী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩রা জানুয়ারি শুক্রবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাশগাড়ী ইউনিয়নের বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফেরদৌসী ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক শিতাথ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম রুবেল সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার,ফেরদৌসী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের সহ সভাপতি আ.স.ম সনেট, যুগ্ম সম্পাদক বিল্লাল মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান শাহীন মাষ্টার,রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ, বাশগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল সহ আরো অনেকে।
শীতবস্ত্র বিতরণ শেষে প্রধান অতিথি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, বিগত সরকারের আমলে সাবেক এমপি রাজি উদ্দিন আহমেদ রাজু ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা চরের নিরীহ মানুষের জানমালের ক্ষতি করেছে তার অসংখ্য জীবন কেড়ে নিয়েছে, আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি, বাড়িঘর ভাঙচুর লুটপাট অগ্নি সংযোগ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছিল, এখনো সন্ত্রাসীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। চিহ্নিত সন্ত্রাসীদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আমরা চাইনা বাশগাড়ীতে আর কোন মায়ের কোল খালি হোক, আমরা শান্তি চাই ।

Share this news as a Photo Card