নরসিংদীর রায়পুরায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা, অংশ নিয়েছে ৫৫ সাঁতারু

নরসিংদীর রায়পুরায় নদী দূষন ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এবার ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। “Stop River Pollution, Save Lives” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়ে গেলো ‘রায়পুরা মেঘনা সুইম ২০২৫’ এর সাঁতার প্রতিযোগিতা।
আজ শনিবার (১৯ এপ্রিল ২০২৫)সকালে মেঘনা নদীতে নরসিংদীর রায়পুরা প্রাপ্তশালা থেকে বিরামপুরে পুরস্কার বিতরন করা হয়েছে। রায়পুরা রানার্স কমিউনিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ৩ টি ক্যাটাগরীতে দিনব্যাপী এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরির মধ্যে ৫ কিলোমিটার সাঁতারে ২২ জন, ২ কিলোমিটারে ২৭ জন এবং ৭৫০ মিটারে ৭ জন সহ সর্বমোট ৫৫ জন সাঁতারু অংশ নেয়।সাঁতারুদের নিরাপত্তায় ১০টি নৌকায় মোট ৪৫ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষনিক কাজ করে।
রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে পান্থশালা এলাকায় স্টার্টিং পয়েন্টে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।


এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী এডি সি জেনারেল আবু তাহের মোঃ শামসুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, রায়পুরা পৌর সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া,উপজেলা বিএনপির সক্রেটারী আব্দুর রহমান খোকন ও সি: যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিিদ্দক,উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস‌্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক , রায়পুরা পৌরসভা যুবদল সভাপতি সাইফুল ইসলাম সোহেল ও সদস‌্য সচিব সুমন নেওয়াজ, জেলা কৃষকদলের সহসভাপতি মঈনুল সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দরা ।

 

বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি