নরসিংদীর রায়পুরায় মধ্যনগর শাহাব উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী বিদায়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ রবিবার সকালে নরসিংদীর রায়পুরায় মধ্যনগর শাহাব উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কেরানীগঞ্জ কাচাঁমাল আড়ৎ মালিক সমিতির সভাপতি মো: জিয়াউর রহমান জিয়ার সভাপত্বিতে ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম(আল আমিন)এর সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের সহ-সভাপতি,বাইতুর রহমান জামে মসজিদের সভাপতি ও দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা স্বাগতিক বক্তব্যে বলেন, দূর্গম চঞ্চলের মধ্যনগর গ্রামে মনোরম পরিবেশে মধ্যনগর টু পাড়াতলীর প্রধান সড়কের পাশে ২০১৮ সনে মধ্যনগর শাহাব উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করেন। প্রথম থেকে দশম শ্রেনী পর্যন্ত পাঠদান করানো হচ্ছে প্রায় ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। চর এলাকার অবহেলিত এলাকায় প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াতে দিন রাত অকান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ বিদ্যালয়টি চর এলাকার মধ্যে এস এস সি পরিক্ষায় একাধিক বার শতভাগ পাশ করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, বিদ্যালয়ের অবকাটামো উন্নয়ন করা জরুরী দরকার,তাই শিক্ষার মান বাড়াতে স্থানীয় প্রশাসন,বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিবাবক,শিক্ষক,শিক্ষার্থী সহ এলাকাবাসী সুদৃষ্টি কামনা করছি । এ বিদ্যালয় শিক্ষার আলো ছড়াতে সকলের সহযোগিতা পেলে আগামী দিনে অন্যরকম দৃষ্ঠান্ত স্থাপন করবে বলে বিশ্বাস করছি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদল সহসভাপতি বিশিষ্ট ঠিকাদার সমাজ সেবক মো: নাজমুল হক ভুইয়া মোহন। উদ্বোধক হিসেবে শুভ উদ্ধোধনী বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নুর আহমদ চৌধুরী মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাড়াতলী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জহির মিয়া,আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আমিনুল হক ফুল মিয়া,সায়দাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান, সমাজ সেবক ডা: নুরুজ্জামান সহ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীরা । এ সময় উপস্থিত ছিলেন পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ইংরেজী শিক্ষক মো: স্বপন মিয়া, সমাজ সেবক শাহ আলম মিয়া,সাংবাদিক ইমরান আহমেদ মোল্লা সহ বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য, শিক্ষক,শিক্ষার্থী,অভিবাবক সহ স্থানীয় নেতৃবৃরা। পরে এস এস সি পরিক্ষার্থীদের সফলতা কামনা ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধা ও রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নুর আহমদ চৌধুরী মানিক এর মা মরহুমা সহ মুসলমান সকল কবরবাসীর আতœার মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
বশির আহম্মদ মোল্লা / এনএএন টিভি
