শেখেরচর ধুমকেতু সংঘের পক্ষ থেকে ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তির) উৎসব উদযাপন কর্মসূচীর অংশ হিসেবে পবিত্র ঈদ-উল ফিতর
উপলক্ষে ধুমকেতু সংঘের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে নরসিংদীর মধাবদীর শেখেরচর ধুমকেত মাঠে নরসিংদী শেখেরচর বাবুরহাট ধুমকেতু সংঘের সভাপতি আবদুল বারিক এর
সভাপতিত্বে ও ধূমকেতু সংঘের সাধারন সম্পাদক মোঃ শফিউল্লাহ চঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর আসন-১ থেকে নৌকা প্রতীক দলীয় মনোনয়ন প্রত্যাশী,
ধুমকেতু সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আলহাজ্ব জিএম তালেব
হোসেন।
উদ্বোধক হিসেবে অনুষ্ঠান শুভ উদ্ধোধন করেন নরসিংদী জেলা সমাজ সেবা উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলাম খান,
ধুমকেতু সংঘ প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক, উপদেষ্ঠা ও ভূমিদাতা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন মাষ্টার,
ধূমকেতু সংঘের উপদেষ্ঠা ও ভূমিদাতা প্রতিষ্ঠাতা নাট্য সম্পাদক বাবু সুব্রত কুমার দাস মহাদেব,
নরসিংদী সদর থানা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলিম,
নরসিংদীর শেখেরচর বাজার বণিক সমিতি এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া মনির,
শীলমান্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালিব,নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ তথ্য ও
গবেষণা বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ মিয়া, ধূমকেতু সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম ফজলুল হক ও মো: ওছমান প্রমুখ।
আরও পড়ুন:
