ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, এর স্লোগানকে সামনে রেখে আলোকিত মানুষ গড়ার প্রতিশ্রুতি নিয়ে বাটখোলা বাছেদ খন্দকার বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মো: আবুল হাসেম সরদার ও ইউনু রোজলীন শহীদ চৌধুরীর আগমনে স্বাগতম জানিয়ে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য,অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দরা। শুরুতে কোরআন তেলায়েত ও জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় বাটখোলা মেঘনা নদীর পাড়ে আনন্দঘন মনোমুজ্ঞকর মনোরম পরিবেশে বর্ণিল সাজে ব্যাপক প্রস্তুতি নিয়ে নানা আয়োজনে কয়েক হাজার নারী পুরুষ শিক্ষার্থীদের উপস্থিতিতে টিভি,বেতার সংগীত শিল্পীরদের মন মাতানো সংগীত পরিবেশনের মাধ্যমে মনোমজ্ঞ সাংস্কৃতিক সহ নানা ধরনের ডিসপ্লে প্রর্দশন করা হয়। বিভিন্ন ইভেন্টে বিজয় অর্জন করতে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দৌড়, লংজাম, হাইজাম, রুশি গোড়ানো, ব্যাঙের লড়াই, মোরগের লড়াই, বিস্কুট খেলা,হাড়ি ভাংঙ্গা,মিউজিক চেয়ার খেলা, এবং যেমন খুশি তেমন সাজো, পিঠা উৎসব এর গান সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে বিজয় পুরস্কাল লাভ করেন।

নরসিংদীর রায়পুরায় বাটখোলা বাছেদ খন্দকার বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে নরসিংদীর রায়পুরায় বাটখোলা বাছেদ খন্দকার বালিকা বিদ্যালয় মাঠে বাংলাদেশ জলবায়ু পরির্বতন ট্রাস্ট পরিবেশ বন ও জলবায়ু পরির্বতন মন্ত্রনালয়ের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো: জয়নাল আবেদীন বাদল এর সভাপতিত্বে এবং কাস্টমস ইন্সপেক্টর ও অত্র বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসাইন ও শহীদ বীর উত্তম আনোয়ার গালর্স স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী তাহসিনা আবেদীন প্রিয়ন্তীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন শিক্ষানুরাগী শিক্ষাবান্দব শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর এর তত্তাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: আবুল হাসেম সরদার । বিশেষ অতিথি নরসিংদী শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: গোলাম মুত্তাকিন, উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী,জয়নুল আবেদীন এর সহধর্মীনি মিতা বেগম, নরসিংদী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী মো: ইমরান সরদার ও উপ-সহকারী প্রকৌশলী রাশেদ হোসেন, চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান সম্বনয়ক খারুজ্জামান খন্দকার, উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান মো: জাকির হোসেন,বাটখোলা বাছেত খন্দকার বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফারুক খন্দকার নান্টু, চরসুবুদ্ধি ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন, বিশিষ্ট শিল্পপতি আহসান উল্লা, বিশিষ্ট শিল্পপতি আনিসুজ্জামান শরীফ, ঢাকা মেট্রোপলিটন থানা পুলিশ অফিসার আলী আকবর সজল, বাটখোলা বাছেত খন্দকার বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সোনালী ব্যাংক ব্যবস্থাপক শরিয়ত উল্লাহ, আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামাল উদ্দিন খন্দকার,নরসিংদী বিএইচ এ এ সভাপতি মো: ফাহিম সিদ্দিকী, বাটখোলা বাছেত খন্দকার বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো: রুকুনুজ্জামান সরকার, বিশিষ্ট শিল্পপতি হাবিবুর রহমান রিপন, সমাজ সেবক হামিদ রানা সহ স্থানীয় নেতৃবৃন্দরা প্রমুখ।
বিভিন্ন খেলা পরিচালনা করেন বাটখোলা বাছেত খন্দকার বালিকা বিদ্যালয়ের বিভিন্ন প্রধান শিক্ষক মহিউদ্দিন ভুইয়া উবায়েদ,আলকাছ মিয়া, তাহমিনা ইসলাম,জুয়েল মিয়া, নাজমুল হক,তাওহিদা আক্তার,নাইমা আক্তার,সুমী আক্তার,মো: জালাল উদ্দিন খন্দকার ।
