নরসিংদী রায়পুরায় বাটখোলায় পাকা রাস্তা নির্মানের দাবীতে জনমত সভা

নরসিংদীর রায়পুরার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা সচিব বাদল খন্দকার বাড়ী থেকে ডা: নাসির বাড়ী পযর্ন্ত পাকা রাস্তা নির্মানের দাবীতে জনমত সভায় বক্তব্য প্রদান করা হয়েছে। সচিব,ডিসি,উইনু,চেয়ারম্যান,মেম্বার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত এলাকার সকল কৃতি সন্তানদের দৃষ্টি আর্কশন কারতে এলাকাবাসী ঐক্যবন্ধ হয়ে দীর্ঘদিনের দাবী প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তা নির্মান করার লক্ষ্যে জনমত সভায় উপস্থিত হয়ে গন্যমান্য বক্তিবর্গ অংঙ্গিকার নামায় স্বাক্ষর করে একমত পোষন করা হয়।

আজ সকালে নরসিংদীর রায়পুরার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ সদস্য খালেকুজ্জামান মেম্বার এর সভাপতি ও চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী রোকুনুজ্জামান সরকারের সঞ্চালনায় উক্ত এলাকায় পাকা রাস্তা নির্মানের দাবীতে জনমত সভায় স্বাগতিক বক্তব্য রাখেন কাষ্টম অফিসার জাকির হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরও আমাদের বাটখোলা এলাকা অনেক পিছিয়ে রয়েছে, বাটখোলা সচিব বাদল খন্দকার বাড়ী থেকে ডা: নাসির বাড়ী পযর্ন্ত একমাত্র রাস্তাটিতে সামান্য বৃষ্টি হলে যানবাহন চলাচল করা খুবই জটিল, এ ছাড়াও পায়ে হাটা চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়।

রাস্তার নির্মান না হওয়া পযর্ন্ত প্রতিদিন হাজার হাজার মানুষ চরম দুভোর্গ পোহাতে হচ্ছে এ রাস্তা নির্মান করতে সকলে এগিয়ে আসার আহবান করেন । এ সময় আরো বক্তব্য রাখেন খন্দকার খাইরুজ্জামান মাষ্টার বলেন, বাটখোলা একটি হাই স্কুল,একটি মাদ্রাসা ও এতিমখানা, একটি মহিলা মাদ্রাসা,দুইটি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপুর্ন প্রতিষ্ঠান রয়েছে। বাটখোলা সচিব বাদল খন্দকার বাড়ী থেকে ডা: নাসির বাড়ী পযর্ন্ত পাকা রাস্তাটি নির্মান করা অনেক পুর্বেই দরকার ছিল,র্দীঘদিন যাবৎ মানুষ এ রাস্তা দিয়ে চলাচলে অতিকষ্টে জীবন যাপন করছে, এ সমস্যা থেকে এলাকাবাসী কখন যানবাহন নিয়ে যাতায়ত করার সুযোগ সুবিধার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি। সোনালী ব্যাংক ম্যানাজার ও বাটখোলা প্রাথমিক বিদ্যালয় সভাপতি মো: মাসুদ মিয়া বলেন,

আমাদের অনেক বন্ধবান্ধব প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা কর্মরত আছে তারা সুদৃষ্টি দিলে দ্রুত রাস্তাটি নির্মান করা সম্ভব হবে। পল্লী উন্নয়ন ব্যাংক ম্যানাজার কবীর হোসেন বলেন,এ রাস্তার নাজুক অবস্থা গাড়ী চলাচল কথাবাদই দিলাম পায়ে হাটার কোন সুযোগ নাই, মো: সিরাজ মোল্লা বলেন, যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ার কারনে বিভিন্ন মালামাল নিয়ে আশা-যাওয়া খুবই কষ্ট হচ্ছে। আমাদের এলাকায় অনেক গুরুত্বপুর্ন কর্মকর্তা কর্মচারী থাকার পরও রাস্তা নির্মান কাজ র্দীঘদিন ধরে পিছিয়ে রয়েছে।

সমাজ সেবক মো: দুলা মিয়া বলেন, রাস্তা না থাকার কারনে অন্য এলাকার মানুষ আত্বীয় করতে রাজি হয় না,রাস্তাটা দ্রুত নিমার্ন করা হইলে জীবন যাত্রার মান পাল্টে যাবে।

সৌদি প্রবাসী মো: সজিব মিয়া বলেন,সরকারের পাশাপাশি আমাদের বক্তিগত উদ্যোগে রাস্তা নির্মান করতে প্রস্তুত আছি। যে খানে বাধা আসবে সেখানে প্রতিরোধ করতে প্রস্তুত আছি। নরসিংদীর  জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাবেক সভাপতি সোলেমান সরকার বলেন,এলাকাবাসীর সকলের সহযোগিতা থাকলে এ রাস্তা নির্মান করতে যা যা দরকার তা করতে আমরা প্রস্তুত আছি। বিশেষ করে রাস্তা নির্মান প্রস্তুতি কমিটির আহবায়ক জাকির হোসেন সহ সকল সহযোগিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ডা: শ্যামল মিয়া বলেন,এ রাস্তা নির্মান করতে র্দীঘদিন যাবৎ লেখালেখি করেও কোন প্রতিকার হয়নি। দ্রুত রাস্তা নির্মান করা না হলে দূর্বার আন্দোলন গড়ে তুলা হবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card