বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি,
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম হিরো-এমপির নির্দেশে
জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন ।
আজ বিকেলে নরসিংদীতে জেলা কার্যালের সামনে স্থানীয় সংসদ সদস্য মো. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এর সভাপতিত্বে
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন ভূঁইয়া,
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম ভূঁইয়া,
সহসভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের আহবায়ক রিপন সরকার, তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু,
জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম, আওয়ামী লীগ সদস্য আনোয়ার হোসেন কমিশনার,
শহর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দীপক সাহা সহ স্থানীয় আওয়ামী লগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন ।
মো. নজরুল ইসলাম হিরু সভাপতির বক্তব্যে বলেন, যারা অবৈধভাবে বন্দুকের নল ঠেকিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে তারাই তো হত্যার হুমকি দিবে।
তারাই তো হত্যা মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যার করার অপচেষ্টা করবে। বিএনপি হত্যার রাজনীতি বিশ্বাসী, যার প্রমাণ গত ২৫মে নরসিংদীতে রেখে গেছে।
তারা নিজেদের মধ্যে পদ ভাগাভাগি নিয়ে খুনাখুনি করে দুই ছাত্রদল নেতাকে হত্যা করেছে।
২৭ তারিখ নরসিংদীতে জনসভা করতে পারবে না বলেই তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে।
তিনি আরো বলেন, দেশের সন্ত্রাস নৈরাজ্য ও খুন-খারাপি করে মসনদে বসার স্বপ্ন দেখে লাভ নেই।
পিছনের দরজা দিয়ে আর ক্ষমতায় আসার সুযোগ নেই। ভোটের মধ্য দিয়ে এদেশের ক্ষমতায় আসতে হবে। নরসিংদীতে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যে করতে দেওয়া হবে না।
তাদের সন্ত্রাসী কমকান্ড প্রতিহত করতে আমাদের নেতা কর্মীরা সব সময় প্রস্তুত আছে।
নরসিংদীতে বিএনপি রাজনীতি করতে হলে নরসিংদী বাসীর কাছে ক্ষমা চেয়ে তারপর রাজনীতি করতে হবে এর আগে রাজপথে আমরা বিএনপিকে উঠতে দিব না এই হোক আমাদের অঙ্গীকার
বশির আহম্মদ মোল্লা ll নরসিংদী প্রতিনিধি
