চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
এই ঘটনায় মেয়ে ময়না খাতুন (৩০) ও তার মা তাসলিমা খাতুন (৪০) কে আটক করেছে জীবননগর থানা পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) সকালে চুয়াডাঙ্গার উপজেলার দেহাটি গ্রামের মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান মতি (৪৫) একই গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,
শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মতিয়ার রহমানকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
প্রথমদিকে বাড়িতে সদস্যরা সিলিং ফ্যানের পাখায় কেটে গেছে বলে দাবি করেন। পরবর্তীতে মেয়ে ময়না খাতুন নিজে এই হত্যা করার কথা স্বীকার করেন।
মেয়ে তার বাবাকে মাথায়,গলায়, পেটে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
হত্যার কারণ হিসেবে জানতে চাইলে মেয়ে বলেন, বাবা আমাকে কুপ্রস্তাব দিয়ে আমার সাথে রাত্রি যাপন করতে চেয়েছিল যার কারলে আমি এই কাজ করেছি।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
এ ঘটনায় নিহত মতিয়ার রহমান মতির মেয়ে ময়না খাতুন ও স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
আরও পড়ুন :

Comments are closed.