জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া এলাকায় প্রেমিকের বাড়ির সামন থেকে প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ মে) বেলা ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় প্রেমিক আলামিনের বাবা সোকান্দার আলীকে আটক করেছে পুলিশ।
মৃত প্রেমিকা সাবিনা ইয়াসমিন (২৮) উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবিনা ইয়াসমিন তালাকপ্রাপ্ত ছিলেন। তার সঙ্গে ডোয়াইলপাড়া এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আলামিনের (৩৫) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
গত শনিবার বিকেলে ওই নারী প্রেমিকের বাড়িতে গেলে আলামিনসহ তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
পরে আজ রোববার সকালে আলামিনের বাড়ির সামনে জামগাছের সঙ্গে সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে সাবিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন :
- নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই: তথ্যমন্ত্রী
- চকরিয়া উপজেলা শ্রমিকলীগের ২১ সদস্যের কমিটি গঠন!
- ফতুল্লায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণ, ৫মাস পর উদ্ধার
- ঢাকা সফরে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ
- হবিগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন শুরু হয়নি ধান সংগ্রহ
- নিষেধাজ্ঞা -পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না: তথ্যমন্ত্রী
