ভালুকায় নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ভালুকায় মায়ের কাছে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহতের নাম রুপিনা বেগম (৫৫)। ঘাতক ছেলের নাম জনি মিয়া (২২)।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ জুলাই) রাতে ভালুকায় উপজেলার খারুয়ালী গ্রামে। ঘটনার পর থেকে ছেলে জনি পলাতক রয়েছে। নিহত রুপিনা বেগম খারুয়ালী গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি বখাটে ও নেশাগ্রস্ত যুবক। নেশার টাকার জন্য প্রায়ই মাকে উত্ত্যক্ত করত।

বুধবার (২৬ জুলাই) রাতে নেশার টাকার জন্য মায়ের কাছে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে বসত ঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা অবস্থায় তার মাকে ঘাড়ে ও মাথায় এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়রার আরও জানায়, রুপিনা বেগম চার সন্তানের জননী, তার স্বামীর মৃত্যুর পর

বড় ছেলে সুজনের আয়ে সংসার চলতো। সুজন পেশায় মাছ পরিবহনকারী গাড়ির শ্রমিক।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি টি উদ্ধার করেছে। ঘাতক ছেলেকে আটক করতে পুলিশি অভিযান চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card