দিনাজপুরের খানসামায় মশা তাড়ানোর কয়েলের আগুনে পুড়ে ছাঁই ৩টি ঘরসহ ৮টি গবাদি পশু ও ২০টি হাঁস-মুরগি।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামের সর্দারপাড়ায় পুলিশের এস আই মামুনের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মামুনের বাড়ির অন্যান্য সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে।
মধ্যরাতে ওইবাড়ির জনৈক সদস্য গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে।
এরই মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। নিমিষেই আগুনে গোয়ালঘর, খড়িঘরসহ ৩টি ঘর, ৩টি গরু, ৫টি ছাগল ও ২০টি হাঁস-মুরগি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে কমপক্ষে ৪-৫ লাখ টাকার ক্ষতির দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মশা তাড়ানোর কয়েলের আগুনে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য।
আরও পড়ুন:
- বেড়েছে সোনালি ও লাল লেয়ার মুরগির দাম
- একযুগেও সরবরাহ হয়নি গ্যাস নাটোরের শিল্প প্রতিষ্ঠান
- কয়েকটি অপ্রকাশিত ইচ্ছার কথা জানালেন মৌসুমী
- সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করতে হবে: সালমা ইসলাম এমপি
- শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর জামিন
- বাদীকে বিয়ে করে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি
- ফেরী ঘাটের ইজারাদারের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার শাহিন আলম
- পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে: প্রধানমন্ত্রী
- সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে চঞ্চল চৌধুরীর মতামত
- সম্পর্কের ভাঙনের পর পিকের পরকীয়ার মন্তব্য শাকিরার
