নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার বেলা ১১ টার দিকে নীলফামারী সড়ক পরিবহন ও বিআরটিএ আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ্যে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে বক্তব্য রাখেন  বিটিএ এর নীলফামারী জেলার কর্মকর্তা মাহাবুব ইসলাম, জেলা ট্রাক লড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ আতিকুর রহমানসহ আর অনেকে
 আলোচনা সভা শেষে লাইসেন্সধারী ১৬ জন চালকদের মধ্যে একটি করে হেলমেট বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
ওমর ফারুক/এনএএন টিভি