গণঅধিকার পরিষদ নীলফামারী সদর উপজেলার আওতাধীন ১২নং সংগলশী ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৬ (ছয়) মাসের জন্য একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২০ অক্টোবর (রবিবার) রাতে সংগলশী ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক সোহেল রানা শাহ, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান খানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে তরুণ ও কর্মক্ষম নেতৃত্বের বিকাশ ঘটানোই বর্তমান কমিটির মূল লক্ষ্য।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত আংশিক কমিটি আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের দায়িত্ব পালন করবে।
জেলা ও উপজেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি গণঅধিকার পরিষদের নীতিমালা অনুযায়ী সততা, নিষ্ঠা ও ঐক্যের ভিত্তিতে ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করবে।
ওমর ফারুক/এনএএন টিভি

One Reply to “সংগলশী ইউনিয়নে গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন”
Comments are closed.