মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে সড়কে গাছ উপড়ে পড়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌধুরীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তিনজন রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের বাসিন্দা। তাদের কারো বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, একটি মোটরসাইকেলযোগে রনি ও তার দুই বন্ধু রাজনগর শহরে যাচ্ছিলেন।
পথে চৌধুরীবাজার এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে সড়কের পাশের একটি গাছ তাদের মোটরসাইকেলের ওপর উপড়ে পড়ে।
এতে মোটরসাইকেলচালক রনিসহ তার সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
আরও পড়ুন:
- রাবিতে ২৫০ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- আখেরি জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়
- রেকর্ড গড়ে অবসরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
- দুমকিতে অবরুদ্ধ ৪ পরিবার, ঈদ আনন্দ অনিশ্চয়তায়
- নেত্রকোনায় বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
- বাঙালি ঐতিহ্যবাহী ফ্যাশন এর নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম মিয়া
- ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান
- ঈদের বাজারে ব্রয়লার মুরগির দাম বেরেছে আবার
- বিভিন্ন পেশার মানুষ কে ঈদ সামগ্রী বিতরণ করেন অলিভিয়া
- নরসিংদীর শেখেরচর ধুমকেতু সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
- চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ পালন হচ্ছে আজ
- বঙ্গবন্ধু সেতুতে বুধবার টোল আদায় পৌনে ৩ কোটি টাকা
- দুমকিতে অবরুদ্ধ ৪ পরিবার, ঈদ আনন্দ অনিশ্চয়তায়
- পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচললের অনুমতি ঈদ উপহার

Comments are closed.