বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়েছে; তাতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই টোল আদায় হয়েছে, যা গত কয়েক দিনের তুলনায় বেশি।
এই সময়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০টি পরিবহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। আর উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে ১৫ হাজার ২৪৯ পরিবহন পারাপারে ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।
২৪ ঘণ্টার হিসেবে সব মিলিয়ে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকায় আদায় হয়েছে বলে জানান তিনি।
স্বাভাবিক সময় সেতুতে এক থেকে দেড় কোটি টাকার মতো টোল আদায় হয়। তবে ঈদ যত ঘনিয়ে আসছে যানবাহনের চাপ ততো বাড়ছে।
আরও পড়ুন:
- রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- আজ সকাল ৭টার দিকে দেখা গেলো ‘হাইব্রিড সূর্যগ্রহণ’
- ঈদের আগে চড়া দামে বিক্রি হচ্ছে সেমাই- গুঁড়ো দুধ-মসলা
- পঞ্চগড়ে ভুট্টাখেত থেকে শিশুর লাশ উদ্ধার; আটক কিশোর
- নিউ সুপারমার্কেটের আগুনে পুড়ে যাওয়া দোকান সংস্কার
- চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
- নিউ সুপারমার্কেটের আগুনে পুড়ে যাওয়া দোকান সংস্কার
- পদ্মা সেতু অভিমুখে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
- ফতুল্লায় স্বামীর সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা
