নরসিংদীরতে মধাবদী শেখেরচর বাজার বাবুহাট এর ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেন প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনীতিক দলের নেতৃবৃন্দরা।
আজ বিকেলে নরসিংদীর মধাবদী শেখেরচর বাজার বাবুহাট এর ভয়াবহ অগ্নিকান্ড পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম,পুলিশ সুপার নরসিংদী মোস্তাফিজুর রহমান,
এডিসি অতিরিক্ত (সার্বিক) মোস্তাফা মনোয়ার, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি,
জিএম তালেব হোসেন,সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী,
নরসিংদী পৌরসভা মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦
আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌর মেয়র আলহাজ¦ মোশারফ হোসেন প্রধান মানিক,

নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আফতাব উদ্দিন ভুইয়া,
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন, জেলা আওয়ামী লীগের সি: যুগ্ম সম্পাদক ও শহর আওয়ামী লীগ সভাপতি,
সাবেক মেয়র করোনা যুদ্ধা আলহাজ মো. কামরুজ্জামান কামরুল, নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রিজ এর সাবেক সভাপতি আলহাজ¦ আলী হোসেন শিশির,
নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগ আহবায়ক আব্দুল বারেক ও যুগ্ম আহবায়ক আব্দুল আলী,
শেখেরচর বাজার পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া,
শীলমান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোতালিব ও সাধারন সম্পাদক রমজান প্রধান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া পরে মোহাম্মদ নজরুল ইসলাম হিরু-এমপি,
জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. মো: মমতাজ উদ্দিন ভূঁইয়া ও সহসভাপতি আলহাজ¦ আমিরুল হক ভুইয়া,
জেলা যুবলীগ নেতা মিয়া মো: মঞ্জুর ও যুবলীগ নেতা জামাল আহমেদ প্রমুখ।
জানা গেছে,
গত রবিবার রাত ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার মধাবদী শেখেরচর বাজারের উত্তর পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী প্রধান গলিতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আগুনে বাজারের ছোট বড় প্রায় ১১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকরা জানান,
রাত ১১টার দিকে একটি সাটিং শুটিংয়ের দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে তারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
পুড়ে যাওয়া দোকানগুলোর অধিকাংশই থ্রিপিস ও থান কাপড়ের হওয়ার সুবাদে আগুন দ্রুত চারপাশের শতাধিক দোকানে ছড়িয়ে পড়ে।
পরে পলাশ, নরসিংদী, বেলাব, রায়পুরা, মনোহরদী ও আড়াইহাজারসহ ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দমকল কর্মীরা একযোগে কাজ শুরু করে।
ততক্ষণে প্রায় ১১৭ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
