লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্বামী অটোরিক্সা চালক ছগির আহমেদ রিন্টু (৫২) ও তার স্ত্রী শাহনাজ আক্তার শানু (৩৮)।
আজ রবিবার (২৭ অক্টোবর) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের নাগের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিন্টু ও তার স্ত্রী শানু স্থানীয় নাগের বাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রিন্টু অটোরিকশা চালক। ঘটনার সময় অটোরকিশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী শানুও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুইজন মারা গেছেন। কারো কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

One Reply to “অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু”
Comments are closed.