অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও তৈরিকৃত মিষ্টির পাত্রে মাছি থাকায় নোয়াখালীর চাটখিলে ২ মিষ্টি দোকানে অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ মে) দুপুরে উপজেলার দশঘরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,

‘দশঘরিয়া বাজারে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০ অনুযায়ী ভিআইপি মিষ্টি বিতানকে ২০০০ টাকা

এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাছিসহ রান্না করায় এবং মিষ্টির পাত্রে মাছি থাকায় চমক মিষ্টি বিতানকে ৫০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘দশঘরিয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে বারবার সর্তক করার পরও পরিবর্তন নেই।

কিছু দিন আগেও হেজ্জা মিষ্টি দোকানদারকেও অর্থদণ্ড করা হয় এবং সকল মিষ্টি দোকানদারকে সর্তক করা হয়েছিল। আজও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০ অনুযায়ী তাদের অর্থদণ্ড দিয়ে সতর্ক করেছি।’

এ সময় চাটখিল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card