আওয়ামী লীগ নেতাকে মারধর করেছেন সমাজকল্যাণ মন্ত্রীর এপিএস ও তার সহযোগীরা। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভা চলাকালে মারধরের শিকার হয়েছেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম মৃধা।
নজরুলের দাবি, আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে প্রচার-প্রচারণা চালানোর কারণে তাকে মারধর করা হয়েছে।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে সোমবার বিকালে বর্ধিত সভার আয়োজন করে আদিতমারী উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ-সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি,
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহম্মেদ।
সভা শুরুর কিছুক্ষণ পর সমাজকল্যাণমন্ত্রীর পেছনের আসনে বসা নজরুল ইসলাম মৃধাকে টেনে হিঁচড়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।
পাশাপাশি মন্ত্রীর এপিএস মিজানুর রহমান মিজান ও তার লোকজন তাকে মারধর করেন। পরে পুলিশের হস্তক্ষেপে নজরুলকে বাইরে আনা হয়।
কিছুক্ষণ পর বিষয়টি সাংবাদিকদের জানানোর সময় নজরুলের ওপর আবারও হামলা হয়। নিজ দলের নেতাকর্মীদের ধাওয়া থেকে বাঁচতে তিনি পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেন।
নজরুল ইসলাম বলেন, ‘আমি ছোটবেলা থেকে আওয়ামী লীগ করি। আমি সংসদ নির্বাচনে নৌকা চাইতেই পারি।
সেই নৌকা প্রতীক দেওয়ার মালিক আমাদের নেত্রী শেখ হাসিনা। কিন্তু এজন্য মন্ত্রীর এপিএস মিজান এবং কিছু হাইব্রিড নেতাকর্মী আমাকে মারধর করবে?
এ বিষয়ে জানতে সমাজকল্যাণমন্ত্রীর এপিএস (ব্যক্তিগত সহকারী) মিজানুর রহমান মিজানের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি তা রিসিভ (গ্রহণ) করেননি।
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী বলেন,
‘কতিপয় নেতাকর্মী নজরুল ইসলাম মৃধাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। তবে সভাস্থলে কোনো হট্টগোল হয়নি। হলের বাইরে হতে পারে।’
আরও পড়ুন :
- নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
- চোরাকারবারিকে নদী সাঁতরে ধাওয়া করার সময় বিজিবি সদস্যের মৃত্যু
- ২৪ ঘণ্টায় রেকর্ড ৮২০ ডেঙ্গু রোগী হাসপাতালে, দুইজনের মৃত্যু
- বৌ-বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় যুবক নিহত
- ১৫ মিনিট ভোট গণনা থমকে গেলো লোডশেডিংয়ের কারণে!
- টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে ভারত
- দুই দশক আগের ‘তুম সে হি’ গানে নেচে ভাইরাল তরুণ-তরুণী
- নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলায় প্রতিবেদন দাখিল পেছালো

Comments are closed.