আগুনে পুড়ল রোহিঙ্গা ক্যাম্পের ৭০ বাড়ি

আগুনে পুড়ে ছাই হয়েছে  কক্সবাজার টেকনাফের ২১ নং রোহিঙ্গা ক্যাম্পের অন্তত ৭০ টি বাড়ি।

এতে একটি মসজিদ ও দুই লার্নিং সেন্টারও পুড়েছে। সোমবার রাতে হোয়াইক্যং ইউপির চকমার কুল রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এদিকে আগুনে  এর  ক্ষয়ক্ষতির পরিমান জানা না গেলেও আহত হয়েছে ৪ জন রোহিঙ্গা। আহতদের এনজিও সংস্থার একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, রাতে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১ এর ব্লক- ডি-১ এর জনৈক রফিকের ঘর হতে আগুনের সূতপাত হয়ে ৭০ টি বাড়ি পুড়ে গেছে।

পরে খবর পেয়ে স্থানীয়রা এবং টেকনাফ থেকে দমকল বাহিনীর ৪টি ইউনিটের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ক্যাম্প ২১ এ দায়িত্ব রত সিআইসি (সিনিয়র সহকারী সচিব) মো. রফিকুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি।

আরও পড়ুন:

এনএএন টিভি

 

 

 

Share this news as a Photo Card