অন্য নারীকে বিয়ে করায় প্রেমিককে অ্যাসিড নিক্ষেপ তরুণীর

অন্য এক নারীকে বিয়ে করার সময় সাবেক প্রেমিককে অ্যাসিড নিক্ষেপ করেছেন ২২ বছরের এক তরুণী।

এ ঘটনায় পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করেছে। ভারতের ছত্তিসগড়ের বাসতার জেলায় এ ঘটনা ঘটে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

বাসতার অতিরিক্ত পুলিশ সুপার নিবেদিতা পাল জানিয়েছেন, তদন্তের পর অপরাধের বিষয়টি উঠে আসায় রোববার তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, বিবাহ অনুষ্ঠান চলাকালে ১৯ এপ্রিল সেখানে এ ঘটনা ঘটে। অ্যাসিড নিক্ষেপে বর ও কনেসহ ১০ অতিথির শরীরের কিছু অংশ পুড়ে যায়।

ঘটনার পরই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা-৩২৬ এ মামলা ও তদন্ত শুরু হয়।

পুলিশ সুপার বলেন, ঘটনাটি যখন ঘটে তখন বিদ্যুৎ ছিল না। তাই অভিযুক্তকে কেউ দেখতে পায়নি।

কিন্তু তদন্তের পর অভিযুক্ত তরুণীর পরিচয় পাওয়া যায়। ওই তরুণী বরের সাবেক প্রেমিকা।

তরুণী জানিয়েছে, কয়েক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সে প্রতারণা করে অন্য নারীকে বিয়ে করছিল।

পুলিশ কর্মকর্তা জানান, যখন ওই তরুণী তার সাবেক প্রেমিকের বিয়ের খবর জানতে পারে তখনই অ্যাসিড হামলার পরিকল্পনা করে।

সে যেখানে কাজ করে সেখান থেকে অ্যাসিড চুরি করে নিয়ে আসে।

 

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card