গত ২১ দিনে ঈদে দেশে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এপ্রিলের প্রথম তিন সপ্তাহে রেকর্ড রেমিট্যান্স আসছে দেশে।

গত ২১ দিনে বৈধ চ্যানেলে ১২৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ রেমিট্যান্স হিসেবে দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ৬০৭ কোটি টাকা।

সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।

এতে দেখা গেছে, চলতি এপ্রিলের প্রথম ২১ দিনে ১২৭১ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার (১২৭ কোটি ১৭ লাখ ডলার) রেমিট্যান্স এসেছে।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৩৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার,

বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৫ কোটি ৭৩ লাখ ডলার এবং

বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card