বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক সদ্য প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন আগামীকাল মঙ্গলবার বিকেল চারটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে।
চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আজ সোমবার (২৪ এপ্রিল) ঐক্য ন্যাপের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
পঙ্কজ ভট্টাচার্যের প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। পরে এই সময় পরিবর্তন করা হয়েছে।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য গতকাল রোববার রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।
৮৪ বছর বয়সী পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
এর আগে গত সোমবার পঙ্কজ ভট্টাচার্যকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার সকালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল রাত ১২টা ২৮ মিনিটে পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যু হয়।
আজ বহ্নিশিখা দাশ পুরকায়স্থ বলেন, পঙ্কজ ভট্টচার্যের মরদেহ রাজনীর শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
আগামীকাল শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ রাজধানীর পোস্তাগোলা মহাশ্মশানে নেওয়া হবে এবং সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
- চট্টগ্রামে গ্যাস লিকেজে একই পরিবারের পাঁচজন দগ্ধ
- প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য ইন্তেকাল করেছেন
- শান্তিপূর্ণভাবে শপথ নিয়েছেন ২২তম রাষ্ট্রপতি: সেতুমন্ত্রী
- ঝড়ের কবলে পড়া লঞ্চ থেকে নদীতে পড়ে কলেজছাত্রের মৃত্যু
- সচিবালয়ে প্রথম কর্মদিবস ছিলো বেশ ঢিলেঢালা
- বিশ্বের ২৫ দেশে যাচ্ছে কচুরিপানা দিয়ে তৈরি পণ্য
এন এ এন টিভি

Comments are closed.