চট্টগ্রামে বাকলিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে একই পরিবারে পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ গোলচত্বরে দক্ষিণ পাশে সিটি করপোরেশন পাবলিক টয়লেটের পূর্ব পাশে রাস্তার উপর কর্ণফুলী হইতে বহদ্দারহাটগামী সিএনজিচালিত অটোরিকশায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। তারা কর্ণফুলী থানার উত্তর শিকলবাহার গোদার পাড়ের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম এসব তথ্য নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, উপস্থিত জনগণের চেষ্টায় অটোরিকশার আগুন নিয়ন্ত্রণ আসে। উপস্থিত জনগণকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। অটোরিকশাটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
আরও পড়ুন:
- শান্তিপূর্ণভাবে শপথ নিয়েছেন ২২তম রাষ্ট্রপতি: সেতুমন্ত্রী
- ঝড়ের কবলে পড়া লঞ্চ থেকে নদীতে পড়ে কলেজছাত্রের মৃত্যু
- সচিবালয়ে প্রথম কর্মদিবস ছিলো বেশ ঢিলেঢালা
- বিশ্বের ২৫ দেশে যাচ্ছে কচুরিপানা দিয়ে তৈরি পণ্য
- ১০ বছর পর রাজকীয় বিদায়ে বঙ্গভবন ছাড়ছেন আবদুল হামিদ
- ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সাহাবুদ্দিন
- দাম্পত্য জীবনে কলহ, তরুণ চিকিৎসকের আত্মহত্যা!
- তালায় রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে আগুন; অর্ধ কোটি টাকার ক্ষতি
- রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর আজ
- ১০টি লাশ বিকৃত হয়ে গেছে, ছয়টির হাত-পা বাঁধা ছিল
- কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে ৩ জন নিহত; আহত ৫

Comments are closed.