আশুলিয়ায় পক্ষাঘাতগ্রাস্থ রোগীকে কেঁচি দিয়ে কুপিয়ে হত্যা

আশুলিয়ায় বাসায় ঢুকে কাপড় কাটার কেঁচি দিয়ে কুপিয়ে বিমল মন্ডল (৫০) নামে এক পক্ষাঘাতগ্রাস্থ রোগীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার উত্তর জামগড়া এলাকায় আবুল ভূঁইয়ার মালিকানাধীন ৪তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত বিমল মন্ডল (৫০) রাজবাড়ি জেলার নওরা বনগ্রাম গ্রামের মৃত খিতিস মণ্ডলের ছেলে।

তিনি দুইবার স্ট্রোক করেন। পোশাক শ্রমিক স্ত্রী পারুল ও তার মেয়ে পূর্ণিমাকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

নিহতের মেয়ে পূর্ণিমা জানান,

“তার বাবা কয়েক বছর ধরে প্যারালাইসড হয়ে পড়ে আছেন। চিকিৎসার পর সকাল-বিকেল কোনোমতে হাঁটতে পারতেন। তাদের কোনো শত্রু নেই ।

রোববার রাতে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তার সেলাই মেশিনের কেঁচি দিয়েই তার বাবাকে খুন করেছে।

আশুলিয়া থানার এসআই নূরুল ইসলাম বলেন,

“হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।  লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।”

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card