কক্সবাজারে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আওতাধীন প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card