গাজীপুরের কালীগঞ্জে রেল সড়কের পাশ থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, ভৈরবগামী অজ্ঞাত চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের টঙ্গী-ভৈরব রেল সড়কের দেওয়ালেরটেক সংযোগ সড়ক থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম। তিনি বলেন,
“শনিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে কালো রঙের হাফহাতা শার্ট এবং জিন্স প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, ভৈরবগামী চলন্ত অজ্ঞাত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার দেওয়ালেরটেক গ্রামে প্রবেশের সংযোগ সড়কের সম্মুখে ভৈরবগামী রেল লাইনের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হলে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন:
- জমজমের পানি বহন করতে এখন থেকে মানতে হবে ৪ শর্ত
- নারায়ণগঞ্জ উত্তর চাষাঢ়ায় নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
- প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করল সালমানের ছবি
- মাটি খুঁড়তেই সন্ধান মিললো দুস্প্রাপ্য প্রাচীন বিষ্ণু মূর্তির
- ৩০ ফুট উঁচু থেকে পড়েও উঠে দাঁড়াল শিশুটি!
- বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষ; নিহত ১
- কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ; বাবা-ছেলের মৃত্যু
- দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির আভাস
- বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশ প্রজাতির খোঁজ
- ব্রাহ্মণবাড়িয়ার সেই রেললাইন তীব্র গরমে ফের বেঁকে গেল
- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া
- গানের কনসার্ট নিয়ে এবার ইউরোপে আঁখি আলমগীর
- অবিশ্বাস্য বিরলতম এক শিশুর জন্ম হলো পাকিস্তানে

Comments are closed.