চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত এক ও আহত চার। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা দিকে চৌডালা মাদরাসা মোড় ও অপরটি বংপুর এলাকায় এ দু’টি ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুনতাজ আলী) (৭৫)। তিনি উপজেলার বেনীচক গ্রামের বাসিন্দা মৃত কলিমুউদ্দিনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা দিকে বৃদ্ধ মুনতাজ স্থানীয় চৌডালা বাজার থেকে সাইকেল চড়ে বাড়ি ফিরেছিলেন। পথে পেছন দিক আসা মালবাহী ট্রাক তাঁকে ধাক্কা দেয়। ওই সময় রাস্তায় পড়ে মুনতাজ ঘটনাস্থলে মারা যান। এদিকে এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
অপরদিকে দুপুর পৌনে একটার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের বংপুর এলাকায় কুকুর সঙ্গে ধাক্কা লেগে একই পরিবারের চারজন আহত হয়েছেন। খবর পেয়ে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীর ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন রহনপুর পৌরসভার মাস্টারপাড়া মহল্লার দবির আলী,স্ত্রী জীবন নেসা, দুই ছেলে জুনায়েদ ও সিয়াম। তবে শিশু সিয়ামের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তাঁরা মোটরসাইকেল করে পোরশা উপজেলার এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ট্রাক ও চালক আটক রয়েছে। তবে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
