টাঙ্গাইলের ঘাটাইলে ঘরের সিধঁ কেটে আলম মিয়া নামের এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার গভীর রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
‘বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে স্থানীয় লোকজন আলম মিয়ার ঘরের সিধঁ কাটা দেখতে পায়।’
‘এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলম মিয়াকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়।’
‘পরে পুলিশ গিয়ে আলম মিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন,
‘রাতের কোনো একসময় চোরচক্র আলম মিয়ার ঘরে সিধঁ কেটে ভেতরে প্রবেশ করে।’
‘এরপর চুরি করার সময় হয়তো আলম মিয়া ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।’
আরও পড়ুন:
- উজরা জেয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আজ!
- হজ শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি
- ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার শীর্ষ রুশ জেনারেল নিহত
- ঘুষ নেওয়ার অভিযোগ: দুদকের দুই কর্মকর্তাকে প্রত্যাহার
- সাভারে জঙ্গি ধরতে চেকপোস্ট বসিয়ে গণপরিবহন তল্লাশি!
- টিপ পরে স্কুলে আসায় ছাত্রীকে মারধর; অভিমানে আত্নহত্যা
- প্রধানমন্ত্রী সঙ্গে আজ গণভবনে সাক্ষাৎ করবেন উজরা জেয়া
- সায়েন্সল্যাব এলাকার ফুটপাতে পড়ে ছিলো ভবঘুরে নারীর মরদেহ
- আইন নিয়ন্ত্রণে নরসিংদীর নবাগত পুলিশ সুপার-সাংবাদিকদের সভা
- ‘প্রিয়তমা’ সিনেমার সাড়ে ১০ কোটি টাকার টিকিট বিক্রি দেশ-বিদেশে

Comments are closed.