চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি শুঁটকির কোল্ড স্টোরেজে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) চাক্তাইয়ের রাজাখালী রাস্তার মুখে জনতা হাজি বিল্ডিংয়ে শুঁটকির কোল্ড স্টোরেজে রাত ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের পরিস্থিতি জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
এদিকে, বিস্ফোরণে আহত চারজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন,
“রাজাখালী এলাকা থেকে আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেছেন।”
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হালিম বলেন,
“১টা ৫ মিনিটে আগুনের খবর আসে। ফায়ার সার্ভিসের লামার বাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”
আরও পড়ুন:
- রোহিঙ্গা ক্যাম্পের ৩২টি ঘর পুড়লো আগুনে
- প্রযোজক চিট্টি বিস্ফোরক মন্তব্য করলেন সামান্থাকে নিয়ে
- ৫৬১ হজযাত্রীর হজ নিবন্ধন বাতিল করেছেন
- বুধ-শুক্রবার পর্যন্ত খোলা রাখা হবে যে সকল ব্যাংক
- টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারীর মৃত্যু
- মুসলমানদের ইমান ও নেক আমল মূল্যবান সম্পদ
- সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত বিসিবি’র কিউরেটর, নিহত স্ত্রী
- তারাবিহর নামাজ পড়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর
এন এ এন টিভি

Comments are closed.