ভোলার চরফ্যাশনে মোটারসাইকেল ও অটোরিক্সা চোরা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে ভোক্তভুগীদের অভিযোগের ভিত্তিতে ভোলার বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে চরফ্যাশন থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা, ভোলা সদর ও দৌলতখান ও লালমোহন এলাকার বাসিন্ধা বলে জানাগেছে।
পুলিশ সুত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে জনৈক জাহিদুল ইসলাম নোমানের মালিকানাধীন একটি অটোরিক্সা চুরি হওয়ার অভিযোগের প্রেক্ষিতে চরফ্যাশন থানায় রুজুকৃত মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে চরফ্যাশন থানা পুলিশের নেতৃত্বে একটি টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্য প্রযুক্তি মাধ্যমে বুধবার রাতে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় অটোরিক্সা চোর চক্রের প্রধান আসামি হযরত আলী মিজান (৪৯)কে বাংলাবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ভোলার বাংলাবাজার ও কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের আরো দুই সদস্য হাবিব (২৪) ও ইউসুফ (৫৫)কে চোরাই ৬ টি অটোরিক্সা ও ১৮ টি ব্যাটারিসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ আরো জানায়,কয়েক মাস যাবত এসব চোর চক্রের সদস্যরা যানবাহনের ড্রাইভরদের সাথে বন্ধুত্বসূলভ আচরণ করে কোল্ডড্রিংসের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে কৌশলে পানকরিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করে আসছে। তারা চোরাই অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা আলাদা ভাবে বিভিন্ন দোকানে বিক্রয় করত।
চরফ্যাশন থানার ওসি মোহাম্মদ মোরাদ হোসেন জানান, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় চরফ্যাশন থানা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেন।এসময় তাদের কাছে চোরাই ৬ টি অটোরিক্সা ও ১৮টি ব্যাটারী উদ্ধার করা হয়েছে। তাদের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্তপূর্বক গ্রেপ্তার অবিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ভোলা জেলার বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে বলে জানাগেছে।
