চুয়াডাঙ্গায় জীবননগরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর মাঠে এই সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁনের সভাপতিত্বে এই উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মোমরেজ আলী,
অতিরিক্ত উপপরিচালক (শষ্য) জামাল উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন পাহলোয়ান,
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ধান কাটা ও মাড়াই মৌসুমে শ্রমিকের সংকট পড়ে। শ্রমিকের দাম বেড়ে যায়।
বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ।
এতে জমি নষ্ট হয় না। খরচও কম হয়। আগামীতে কেউ হাতে ধান রোপণ করবে না, সবাই এই প্রযুক্তি ব্যবহার করবে।
